যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ স্থানীয় নেতারা। তাদের মধ্যে সবচেয়ে শীর্ষে থাকা কয়েকজনের নাম প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এতে বলা হয়েছে নিহতের মধ্যে আছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দোল রহিম মুসাভি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিস নিউজ এজেন্সি (ইরনা) জানিয়েছে, সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। তাদের নাম পরে ঘোষণা করা হবে।
ইরানের শীর্ষ নেতাদের শেষ করে দিয়েছে ইসরাইল-যুক্তরাষ্ট্র
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
১ মার্চ (রবিবার), ২০২৬, ২ঃ৫৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
