মর্গে ইকরার মায়ের বিলাপ, বিচার চাইলেন আলভী-তিথির

মর্গে ইকরার মায়ের বিলাপ, বিচার চাইলেন আলভী-তিথির

ফন্ট সাইজ:

সকাল ১০টা। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ। বাইরে বসে আছেন মধ্যবয়সী এক নারী। তিনি শনিবার নিজ বাসায় ফাঁস দিয়ে আত্নহত্যা করা আফরা ইবনাত ইকরার মা। ইকরার মায়ের আহাজারিতে ভারি হয়ে উঠলো চারপাশ। তিনি অপেক্ষায় রয়েছেন তার একমাত্র সন্তান ইকরার ময়নাতদন্ত শেষে একটিবার মুখ দেখার। তিনি হাতে তজবি জপছেন আর কিছুক্ষণ পর পর কেঁদে উঠছেন, বিলাপ করছেন। ঘন্টা খানেক পর ময়নাতদন্ত শেষে বের করা হলো ইকরার মরদেহ। বার বার আদরের মেয়েকে দেখে জ্ঞান হারাচ্ছেন তিনি। মেয়ের মরদেহ আসতেই দূরে সরে গেলেন বাবা। বললেন, আমি আমার মেয়েকে এভাবে দেখতে পারবো না। অবশেষে ময়মনসিংহের ভালুকায় ছুটলো লাশবাহী অ্যাম্বুলেন্স। জানা গেছে, অভিনেতা জাহের আলভী নেপাল থেকে দেশে এখনও আসেননি। ইকরাকে ভালুকার নিজ গ্রামের বাড়িতে দাফনের উদ্দেশ্যে তাই রওয়ানা হয়েছেন তার স্বজনরা। এদিকে ইকরার মা দাবি করেন, আলভী তার মেয়েকে মেরে ফেলেছে। তিনি বলেন, সে এমন কিছু ফোনে বলেছে যেটা সহ্য করতে পারেনি ইকরা। তাছাড়া আলভীর সঙ্গে তিথির রিলেশন মেনে নিতে পারেনি সে। ইকরার খালা বলেন, আমরা আলভী ও তিথির বিচার চাই। অভিনয় করতে গিয়ে আলভী ও তিথি পরকিয়ায় জড়ায়। তাদের রিলেশন অনেক দিনের। কিন্তু আমাদের কাছে ইকরা কিছু শেয়ার করতো না। মনে চাপা ব্যাথা নিয়ে চলে গেলো মেয়েটা। তিথি যেন আর কারও সংসার নষ্ট করতে না পারে। সেজন্য তার উপযুক্ত বিচার আমরা চাই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন