ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল

ফন্ট সাইজ:

চলমান সংঘাতে নিরাপত্তা ঝুঁকির কারণে গতকাল শনিবার বিকাল থেকে আজ রোববার সকাল পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দনের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন বাংলাদেশের প্রবাসী যাত্রীরা।

বিমানবন্দর সূত্র জানায়, তবে ইউরোপসহ অন্যান্য অঞ্চলের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে ফ্লাই এমিরেটসেরও ফ্লাইট স্থগিত রয়েছে।  

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন