স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘মানুষের সেবা করার জন্য আমাদের কাজে স্বচ্ছতা আনতে হবে। গণঅভ্যুত্থানের আগে আপনারা যে মেজাজে কাজ করেছেন, সেই ধরনের কাজ পুনরায় করা যাবে না। সেই দেশ এখন আর নেই, দেশ কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আমরা যদি ভুল করি, তার খেসারত দিতে ১৭ বছর লাগবে না। অল্প সময়েই ভুলের ফল ভোগ করতে হবে। এই বিষয়টা আমাদের সকলকে ধারণ করতে হবে। আওয়ামী দোসরা ভারতে পালাতে পেরেছে, আমাদের পলানোর কোনো জায়গা নাই। আমরা কোনো দুর্নীতি অনিয়ম করবো, কাউকে তা করতে দেয়া হবে না।’
নরসিংদী জেলা প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা এবং বই মেলায় সাহিত্যিক সম্মিলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদেরকে শতভাগ দুর্নীতিমুক্ত হতে হবে। সমাজ থেকে নেশাকে নির্মূল করতে হবে, ইভটিজিং বন্ধ করতে হবে। চাঁদাবাজি উৎখাত করতে হবে।’
নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপত্বিতে এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান পাটায়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা মন্ত্রী-এমপি’রা যদি কোনো অন্যায় কাজ করি আপনারা ডিসি-এসপিরা আমাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নিকট অভিযোগ করবেন। পুলিশ পারেনা এমন কোনো কাজ নেই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি থেকে দূরে থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। যারা আমাকে ভোট দিয়ে সংসদে বসার সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসঙ্গে যারা ভোট দেয়নি তাদের প্রতিও সমান কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী-১ (সদর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জেলা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সারুয়ার আলম প্রমুখ।
আমরা যদি ভুল করি তার খেসারত দিতে ১৭ বছর লাগবে না, অল্প সময়েই হবে: স্বাস্থ্যমন্ত্রী
বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি
বাংলারজমিন
৩ মাস আগে
১ মার্চ (রবিবার), ২০২৬, ১২ঃ৩১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
