টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে যে সমীকরণ মেলানোর প্রয়োজন ছিল, তার ধারেকাছেও থাকতে পারেনি পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার অনেক আগেই বিদায় নিশ্চিত হয় পাকিস্তানের। সেই সুবাদে শেষ চারের টিকিট পায় নিউজিল্যান্ড।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২১২ রান তোলে পাকিস্তান। সুপার এইট থেকে সেমিতে যেতে হলে লঙ্কানদের ১৪৭ রানের মধ্যে আটকে রাখতে হতো সালমান আলী আঘাদের। তবে শেষ পর্যন্ত তেমন কিছুই হয়নি। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২০৭ রানে থামে শ্রীলঙ্কা। সুপার এইটের গ্রুপ-২ থেকে ৬ পয়েন্ট নিয়ে আগেই সেমি নিশ্চিত করে ইংল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে তাদের সঙ্গী নিউজিল্যান্ড। পাকিস্তানেরও পয়েন্ট সমান। তবে সালমানদের (-০.১২৩) থেকে রান রেটে এগিয়ে থেকে টিকিট পেলো কিউইরা (১.৩৯০)।
আরও পড়ুন:
অজিদের সামনে ‘বাংলা গতি’ পরীক্ষা
