প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্তে বিএনপির জরুরি বৈঠক আজ

প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্তে বিএনপির জরুরি বৈঠক আজ

ফন্ট সাইজ:

প্রেসিডেন্ট পদে দলের প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে দলের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

সূত্রটি জানায়, বৃহস্পতিবার সকালে দলের স্থায়ী কমিটি বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান৷ বৈঠক দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রার্থী চুড়ান্ত করে মনোনয়নপত্র জমা দেয়া হবে।

এবিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকের সিদ্ধান্ত পেলে গণমাধ্যমকে জানানো হবে।

উল্লেখ্য যে, ১৩ আগস্ট প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র জমা দেয়া শেষ সময়৷