মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার একটি উদ্দেশ্য ছিল এমন পরিস্থিতি তৈরি করা, যাতে সেখানে শাসন পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়। কিন্তু খামেনির মৃত্যুর পরও ট্রাম্পকে মার্কিন কংগ্রেসে রাজনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে। বিরোধী ডেমোক্রেটদের পাশাপাশি তার নিজস্ব মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের কিছু সমর্থকও ইসরাইলের সঙ্গে ইরান সংঘাতে যুক্ত হওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। কংগ্রেসের ভেতরে প্রধানত ডেমোক্রেট সদস্যরা এবং কয়েকজন রিপাবলিকান উদ্বেগ জানিয়েছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা ‘হরণ’ করছেন। যুক্তরাষ্ট্রে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের হাতে, কিন্তু সমালোচকদের মতে ট্রাম্প একতরফাভাবে নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে সেই ক্ষমতার জায়গা দখল করেছেন। তবে এসব প্রতিক্রিয়া শেষ পর্যন্ত নির্ভর করবে আগামী দিনগুলোতে ইরানে কী পরিস্থিতি তৈরি হয় তার ওপর।
খামেনির মৃত্যুর পরও কংগ্রেসে চাপের মুখে ট্রাম্প, সাংবিধানিক ক্ষমতা হরণ করেছেন
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
১ মার্চ (রবিবার), ২০২৬, ১০ঃ১৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
