প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের

চাপে অস্ট্রেলিয়া

প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নামা বাংলাদেশের পেসাররা ডারউইনে প্রথম দিনের প্রথম সেশনেই স্বাগতিকদের চাপে ফেলেছেন। প্রথম সেশন শেষে ২২ ওভারে ৭৪ রানে ৪ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।

চোটের কারণে নাহিদ রানা এই টেস্টে না থাকলেও তার অভাব বুঝতে দেননি হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। দুই ওপেনার জ্যাক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেডকে ফিরিয়েছেন হাসান। মার্নাস লাবুশেন হয়েছেন ইবাদতের শিকার। মধ্যাহ্নবিরতির আগের শেষ বলে ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে চতুর্থ উইকেট এনে দেন তাসকিন।

জীবন পেয়েছেন স্টিভ স্মিথ। ইবাদতের বলে অফ স্টাম্পের বাইরের বলে ব্যাটের কানায় লেগে যাওয়া ক্যাচ তৃতীয় স্লিপে হাতে জমাতে পারেননি তানজিদ হাসান তামিম।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২২ ওভারে ৭৪/৪ (ওয়েদারাল্ড ২৩, হেড ২২, গ্রিন ১৩, স্মিথ ৭*, লাবুশেন ১; হাসান ২/২৫, ইবাদত ১/১৭, তাসকিন ১/২৬)।
প্রথম দিনের প্রথম সেশন শেষে।