ইরানে হামলার পর কূটনীতি এখন ‘অনেক সহজ’: ট্রাম্প

ইরানে হামলার পর কূটনীতি এখন ‘অনেক সহজ’: ট্রাম্প

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর হামলার পর কূটনৈতিক সমাধানে পৌঁছানো এখন আগের চেয়ে ‘অনেক সহজ’। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাঝেই দু’দফা সামরিক হামলা চালিয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এই পদক্ষেপ ওয়াশিংটনের কূটনৈতিক বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করেছে। তবে সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি মনে করেন এখন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানে পৌঁছাতে আরও ভালো অবস্থানে আছে। তিনি বলেন, স্পষ্টতই একদিন আগের চেয়ে এখন অনেক সহজ। কারণ তারা মারাত্মকভাবে চাপে আছে। ট্রাম্প আরও বলেন, ইরানের পাল্টা প্রতিক্রিয়া- দেশজুড়ে মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলা. এখন পর্যন্ত ‘আমরা যতটা ভেবেছিলাম তার চেয়ে কম। আমরা ভেবেছিলাম এটি দ্বিগুণ হবে’।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন