ইরানের রাষ্ট্রীয় চ্যানেল প্রেস টিভি দেশটির মাশহাদ শহরের ইমাম রেজার মাজারে সমবেত খামেনি সমর্থকদের শোক প্রকাশের ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। বিলাপ করছেন।
কেউ কেউ শোকে মেঝেতে লুটিয়ে পড়েছেন। এই মাজারটি ইমাম রেজার পবিত্র দরগাহ হিসেবে পরিচিত এবং এটি মাশহাদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান।
অন্যদিকে, খামেনির মৃত্যু ঘোষণার পর তেহরানের কিছু এলাকায় উদ্যাপন ও আতশবাজির খবরও পাওয়া গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার নিরাপত্তা বাহিনীকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে হাজারো বিক্ষোভকারী হত্যার নির্দেশ দেয়ার জন্য বহু ইরানি দায়ী করে আসছিলেন।

মোঃ সোহেল মাহমুদ
৩ মাস আগেমহান আল্লাহ নিশ্চয় এর বিচার করবেন।