ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাক্সক্ষা প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ধোবাউড়ায় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ধোবাউড়ার যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে যুবকদের দেশের সম্পদে পরিণত করতে হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ বাড়ানোরও আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আকতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরেফিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় তরুণ-তরুণীরা।
