কালীগঞ্জে তিন মাদকসেবীকে জেল

ফন্ট সাইজ:

গাজীপুরের কালীগঞ্জে তিন মাদকসেবীকে আর্থিক দণ্ডসহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার মোক্তারপুর ও তুমলিয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হাওলাদার।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় তুমলিয়া ইউনিয়নের টেকমানিকপুর গ্রামের মোক্তার মোল্লাকে জরিমানাসহ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পুণ্যারটেক গ্রামের নজরুল ইসলামকে জরিমানাসহ ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মো. কাশেমকে জরিমানাসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।