তারাকান্দায় ট্রান্সফরমার বিকল অন্ধকারে ২ গ্রাম

তারাকান্দায় ট্রান্সফরমার বিকল অন্ধকারে ২ গ্রাম

ফন্ট সাইজ:

ময়মনসিংহের তারাকান্দায় পিডিবি’র ট্রান্সফরমার বিকল হওয়ায় দুই মাস ধরে অন্ধকারে রয়েছে দুই গ্রাম। উপজেলার শহরতলী দুগাছি ও মোকামিয়াকান্দা গ্রামের পিডিবি’র বিদ্যুতিক ট্রান্সফরমারটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। স্থানীয় পিডিবি’র বিদ্যুৎ গ্রাহকরা জানান, ফুলপুর পিডিপি’র সংশ্লিষ্ট কর্তৃপক্ষেকে বারবার অবগত করার পরেও ব্যবস্থা নেয়া হচ্ছে না।

স্থানীয় গ্রাহকরা জানান, দীর্ঘ ২ মাস ধরে এলাকায় বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এ ছাড়া ফ্রিজে সংরক্ষিত খাদ্যসামগ্রী নষ্ট হচ্ছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজ। এ ব্যাপারে ফুলপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হোসেনের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করলে অবিলম্বে ট্রান্সফরমারটি সচল করা হবে বলে জানান।