মৌলভীবাজারের রাজনগরে ব্রিজের রেলিং ভেঙে ছড়ায় পড়ে রুমান মিয়া (৪৫) নামে তেলবাহী একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় হেলপার গুরুতর আহত হয়েছেন। গতকাল মৌলভীবাজার ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধামাইপার এলাকায় এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। আহতকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তেল নিয়ে একটি ট্রাক ট্রাকটি সিলেটের দিকে যাচ্ছিল।
ধামাইপার ব্রিজে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে ছড়ায় পড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই চালক নিহত ও হেলপার মো. শরীফ মিয়া গুরুতর আহত হন। নিহত চালক নারায়গঞ্জের রূপগঞ্জ উপজেলার উত্তর রূপসী গ্রামের মৃত খালেক সরকারের ছেলে ও হেলপার মো. শরীফ মিয়া (২৪) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মো. মিলন মিয়ার ছেলে। রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
