কিলোওয়েন গ্রুপের কৌশলগত উপদেষ্টা এবং ওয়াশিংটন ডিসিভিত্তিক থিংক ট্যাংক আটলান্টিক কাউন্সিলের উপদেষ্টা হারলান উলম্যান বলেছেন, খামেনিকে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘বড় ভুল করেছে’। এমনটাই তিনি মনে করেন।
আল জাজিরাকে উলম্যান বলেন, “খামেনি এখন একজন শহীদ। আর যদি আলি লারিজানি এখনও জীবিত থাকেন, তবে তিনি অত্যন্ত দক্ষ ব্যক্তি। তিনি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান এবং এটি শক্তিশালী প্রতিপক্ষ।
উলম্যান বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে চলতি বছরের জানুয়ারির শুরুতে মার্কিন বাহিনী অপহরণ করার পর যেভাবে আলোচনা হয়েছিল, তেমনভাবে এখন ইরানের নেতৃত্ব আলোচনায় বসবে—এমনটা ওয়াশিংটনের আশা করা উচিত নয়।
তিনি আরও বলেন, আমরা ইরানের সব নেতৃত্বকে হত্যা করেছি—এতে তারা আরও আলোচনাযোগ্য হয়ে উঠবে কি না, আমি নিশ্চিত নই। আমার মনে হয়, আমরা লারিজানিকে আরও ক্ষমতাবান করে তুলেছি। আর তা ভবিষ্যতে আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে।
তিনি বলেন, নেতৃত্বকে নির্মূল করার কৌশল তখনই কাজ করে যখন আপনি সব নেতাকেই সরাতে পারেন। আর আমার মনে হয় না আমরা সব নেতাকে সরাতে পেরেছি।
খামেনি ‘এখন শহীদ’, ‘বড় ভুল করেছে’ যুক্তরাষ্ট্র
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
১ মার্চ (রবিবার), ২০২৬, ৯ঃ৩৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Hasib Ahmed
৩ মাস আগেতোমরা জারা শিয়া সুন্নি বিভাজন কর তারাই মুসলমানদের বড় দুশমন। তোমাদের সুন্নি সৌদি, আমিরাত এরাই মুসলমানদের আসল খতি করতেছে।