নবীগঞ্জে লাল দাশের রহস্যময় মৃত্যু

ফন্ট সাইজ:

হবিগঞ্জের নবীগঞ্জের গয়াহুরী গ্রামের ভীম লাল দাশ (৭০) নামের এক ব্যক্তির রহস্যময় মৃত্যু হয়েছে। ওই গ্রামের শ্মশানঘাট থেকে বুধবার সকালে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার করগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পাঠলী গ্রামের মৃত মনোরঞ্জন দাশের পুত্র ভীম লাল দাশ গত মঙ্গলবার বিকালে বাজারে এসে আর বাড়ি ফেরেননি।

পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে সকাল ৮টার দিকে গয়াহরি গ্রামের একজন জমিতে কাজ করতে গেলে শ্মশানঘাটে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
এ নিয়ে থানার ওসি আবুল হোসেন বলেন, ভীম লাল দাশ আগে দুইবার হৃদরোগে আক্রান্ত হন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে মর্মে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই প্রকৃত কারণ জানা যাবে।