ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর প্রতিক্রিয়া দিয়েছে। প্রতিক্রিয়া জানানো এই বিবৃতিতে বলা হয়, আমরা এক মহান নেতাকে হারিয়েছি। আমরা শোকাহত।
বিবৃতিতে আরও বলা হয়, ‘মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও জল্লাদদের হাতে খামেনির শাহাদাত প্রমাণ করে-এই মহান নেতা বৈধ ও ন্যায়সঙ্গত ছিলেন। তার আন্তরিক সেবাগুলো জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল।’
হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি বলেছে, ইরানি জাতির প্রতিশোধের হাত…তাদের ছাড়বে না। অভ্যন্তরীণ ও বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় আইআরজিসি দৃঢ়ভাবে অবস্থান নেবে।
খামেনির মৃত্যুতে আইআরজিসির শোক, প্রতিশোধের অঙ্গীকার
মানবজমিন ডেস্ক
বাংলারজমিন
৩ মাস আগে
১ মার্চ (রবিবার), ২০২৬, ৯ঃ১৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Md Nurul Amin
৩ মাস আগেইন্নালিল্লাহি ওয়া ইন্নালিহি রাজিউন, হে আল্লাহ, এই মহান নেতা আলী খামেনি কে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।আমিন।