ইরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত হয়েছেন। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল–জাজিরা ও রয়টার্স।
এর আগে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানায় দেশটির রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যম। রোববার সকালে এ খবর প্রচার করা হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি রোববার সকালে জানায়, ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। এর আগে খামেনির নিহত হওয়ার খবর জানান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এদিকে তার মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে।
