ইমাম খামেনি সহ ইরানে কমপক্ষে ৪০ কর্মকর্তা নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ইমাম খামেনি সহ ইরানে কমপক্ষে ৪০ কর্মকর্তা নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ফন্ট সাইজ:

 ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (ইন্না... রাজেউন)। শনিবার স্থানীয় সময় সকালে চালানো হামলায় তিনি নিজ কার্যালয়ে নিহত হন বলে নিশ্চিত করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। যুদ্ধের মধ্যে থাকলেও তার মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। পাশাপাশি ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, দেশের সর্বোচ্চ নেতা খামেনি শনিবার ভোরে তেহরানে তার কার্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় নিহত হন। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিভিজ আগেই নিশ্চিত করেছিল যে, তেহরানে অবস্থিত ‘লিডারশিপ হাউস’ কমপ্লেক্সের কিছু অংশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এই কমপ্লেক্সেই খামেনির কার্যালয় অবস্থিত। তবে শনিবার দিনভর ইরান খামেনি নিহত হওয়ার কথা উড়িয়ে দেয়। তারা জানায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। কিন্তু রোববার জানানো হয়, খামেনি নিহত হয়েছেন। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-ঘনিষ্ঠ বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, কার্যালয়ে খামেনির মৃত্যু প্রমাণ করে যে তিনি আত্মগোপনে ছিলেন- এমন খবর ছিল ‘শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক যুদ্ধ’। প্রথমে মৃত্যুর খবর জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পরে ইরান সে খবর নিশ্চিত করে।

ইরানে হামলায় ৪০ কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের প্রায় ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। দাবি অনুযায়ী, নিহতদের মধ্যে আছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপোর।

মিলন আজাদ

৩ মাস আগে

স্বৈরাচারের পতন হবেই ইরানের নীরিহ জনগনকে হত্যার পরিনীতি খামেনিকে দলবল সহ দিতে হলো।

আইয়ান আহমেদ

৩ মাস আগে

ইহুদি-খ্রিস্টানেরা আমাদের মুসলিম ভাইদের মারছে, তাও এই ভেবে সান্ত্বনা পাই যে তাঁরা কাফেরদের হাতে নিহত হয়ে শহীদ হয়েছেন। অথচ পাকি কুকুরেরা নামকাওয়াস্তে মুসলিম হয়ে যে আফগানিস্তানের মুসলমানদের মারছে, ১৯৭১ এ আমাদের পূর্বসূরী মুসলমানদের হত্যা করেছে তা অত্যন্ত বেদনাদায়ক। অবশ্য এদেশের পাকি প্রেমিকেরা এই ব্যাপারে নিশ্চুপ।

Andalib

৩ মাস আগে

ইরানের নেতৃত্বের ঘনিষ্ঠ কেউ ছাড়া তাদের অবস্থান সম্পর্কে এতো নিশ্চিত হওয়া সম্ভব ছিল না। তার কাছের কেউ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে বিক্রি হয়ে গিয়েছে এবং ইরানের সাথে এই বেঈমানি করেছে। আমরা মুসলমান পরিচয় দেই ঠিকই কিন্তু অনেক মুসলমানেরই ঈমানের ঠিক নেই। সে জন্যই ইসলামের শত্রুরা মুসলমানদের ভিতরে এসে এমন নারকীয় কান্ড করতে পারে। কিন্তু খ্রিস্টান বা ইহুদীদের মধ্যে আমরা এ রকম বেঈমানি দেখি না।

Main Uddin

৩ মাস আগে

মুসলমানের হয়ে বর্তমানে কথা বলার কেউ থাকলো না।আল্লাহ ওনাকে বেহেশত নসীব করুক।আর মন থেকে চাই আমেরিকারও পতন হোক।

Sabbir

৩ মাস আগে

Inna LILLAHI wa inna ilaihi rajiun. ALLAHUMMAG firly haiyeena wa maiyeetina.

নাম নাই

৩ মাস আগে

ইরানের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে, আরো বাড়বে।
একটি বিদ্যালয়েই ইসরায়েল খুন করেছে ১০৮ জন ফেরেশতাকে। আর তথাকথিত মুসলিম নামের কাফের, কুলাঙ্গাররা চেয়ে চেয়ে দেখতেছে। আর সারা দুনিয়ার তথাকথিত মানুষ রুপী নেতারা মজা নিচ্ছে।

শেখ ফরিদ

৩ মাস আগে

যদি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির মৃত্যু নিশ্চিত হয় তা হলে ইসরাইলকে আরব ভুখন্ড থেকে নিশ্চিহ্ণ করা হোক! বিশ্ব বাসির পক্ষথেকে আমার দাবি ।

সরল

৩ মাস আগে

শক্তিশালী ফেরাউর - নমরুদদের মতো জালেমদের যেভাবে ধ্বংস হয়েছে আল্লাহ যেন আমাকে মৃত্যুর আগেে আমেরিকার ধ্বংস দেখার সুযোগ দেন। আমিন

Rafiqul

৩ মাস আগে

ইমাম মাহদির আগমনের আগ পর্যন্ত ইহুদীদের আস্ফালন অব্যাহত থাকবে।
এর পর ইহুদীরা তাদের জুলুমের প্রতিদান পূর্ণরূপে পাবে।

BAD MOUTH

৩ মাস আগে

অন্তত এক বছরের বেশি যুদ্ধ করার পর ইসরাইল হামাস নেতাদের, হিজবুল্লাহ নেতাদের ও হুতি নেতাদের হত্যা করতে পেরেছিলো। আর ইরানে যুদ্ধের প্রথম মুহূর্তেই ইসরাইল হত্যা করলো আয়াতোলাকে? ====

আনোয়ার

৩ মাস আগে

কিছু বলার নেই আল্লাহ পাক উনাকে শান্তিতে রাখুন.

আনোয়ার

৩ মাস আগে

কিছু বলার নেই আল্লাহ পাক উনাকে শান্তিতে রাখুন.

MD muzammel Hoque

৩ মাস আগে

আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।

মন্তব্য করুন