রূপপুর বিদ্যুৎকেন্দ্রের রুশ প্রকৌশলীর মৃত্যু

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের রুশ প্রকৌশলীর মৃত্যু

ফন্ট সাইজ:

পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দোরোখিন সের্গেই (৫১) নামের এক রুশ প্রকৌশলীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রকল্পের নির্মাণাধীন এটোমটেক এনার্গো প্রতিষ্ঠানের কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও প্রকল্প কার্যালয় সূত্র জানায়, দোরোখিন ওই সংস্থায় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। সকালে কর্মস্থলে কাজ করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঈশ্বরদী থানা-পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।