বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিএমইউ’র শহীদ ডা. মিলন হলে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) ও বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও কল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আব্দুস শাকুর, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও কল্যাণ সমিতির উপদেষ্টা ডা. মোহাম্মদ আল মামুন। সভাপতিত্ব করেন প্রস্থোডনটিক্স বিভাগের শিক্ষক ও উপ-রেজিস্ট্রার আইন এবং কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও উপ-পরিচালক (জনসংযোগ-অতি.দা.) ডা. সাইফুল আজম রঞ্জু।
সাধারণ সভায় ল্যাবরেটরী মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ এস এম নওরোজ, শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবীর, সেকশন অফিসার এইচ এম ফিরোজ, জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার প্রমুখসহ বিএমইউতে কর্মরত বৃহত্তর বরিশাল বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জানান, বিএমইউ’র বরিশাল বিভাগের কল্যাণ সমিতি একটি অরাজনৈতিক সংগঠন।
বক্তারা নিজেদের মধ্যে সোহার্দ্য, সম্প্রীতি বজায় রাখা, একতা ধরে রাখা ও কল্যাণকর কাজের উপর গুরুত্বারোপ করার সঙ্গে সঙ্গে নিজ নিজ দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালনের মাধ্যমে চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণায় এবং উন্নয়নের ক্ষেত্রে বিএমইউকে সামনের দিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে গুরুত্বারোপ করেন। সাধারণ সভার শুরুতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির পক্ষ থেকে সংগঠনের উপদেষ্টা ও প্রাধান অতিথিকে ফুলের তোরা দিয়ে স্বশ্রদ্ধেয় সম্মান ও সুভেচ্ছা জ্ঞাপন করেন। এর পরে সদ্য অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ফুল দিয়ে বরন করেন।
