মিশরের জাহাজে হুতিদের হামলায় নিহত ৬

মিশরের জাহাজে হুতিদের হামলায় নিহত ৬

ফন্ট সাইজ:

বাব আল মান্দেব প্রণালিতে হুতি বিদ্রোহীদের হামলায় ছয় জন নিহত হয়েছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনে সরকার এই তথ্য জানায়। জাহাজটি মিসরের মালিকানাধীন। কার্গো জাহাজটিতে ২বার আঘাত হানা হয়। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর মঙ্গলবার আক্রান্ত হওয়া তিহামা নামের জাহাজটিতে ৬ জনের মৃত্যুর ফলে হরমুজে প্রণালির পর বাব আল মান্দেব প্রণালিও জীবনঘাতীর খাতায় নাম লেখালো। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। নিহতদের মধ্যে ৩ জন পাকিস্তানি ও ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছেন, বলে জানায় ইয়েমেনের পরিবহণ মন্ত্রণালয়। জাহাজটিতে ৩টি মিসাইল নিক্ষেপ করে হুতি গোষ্ঠী।

এতে আগুন লেগে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। আক্রমণের ফলে জাহাজটিতে উদ্ধার অভিযানও ব্যাহত হয়। উদ্ধারকালীন সময়ে ফের ক্ষেপণাস্ত্র আক্রমণ চালানো হলে ২ সেনা নিহত হন। ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হুতিদের বিরুদ্ধে দ্রুত কার্যকরী ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হুতিরা। হুতি নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবা জানায়, তারা একটি সৌদি জাহাজে হামলা চালিয়েছে যেটিতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহণ করা হচ্ছিলো। এ বিষয়ে সৌদি আরবের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।