পিএসসি’র নতুন ৪ সদস্যের শপথ গ্রহণ

ফন্ট সাইজ:

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চার সদস্য শপথ গ্রহণ করেছেন। গতকাল বিকাল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শপথ নেয়া চার সদস্য হলেন- ড. মো. ফেরদৌস হোসেন, মোহাম্মদ আলী, মো. নজরুল ইসলাম ও ইয়াসমিন গফুর। নতুন চার সদস্য নিয়োগের ফলে বর্তমানে পিএসসিতে একজন চেয়ারম্যানসহ মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

এর আগে গত ৬ই আগস্ট বাংলাদেশ সরকারী কর্ম কমিশনে (পিএসসি) চারজন নতুন সদস্য নিয়োগ দেয় সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। তারা যোগদানের তারিখ থেকে পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া- যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।