নাটোরের নলডাঙ্গায় মাছ ধরার সময় নৌকা থেকে পানিতে পড়ে শহিদুল ইসলাম সধু (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নলডাঙ্গার পিপরুল ইউনিয়নের আওতাধীন হালতি বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল নাটোরের সিংড়া উপজেলার বড় বারইহাটি গ্রামের মো. হবিবুর রহমান হবির ছেলে।
তার পৈতৃক ঠিকানা নলডাঙ্গার বামনগ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ও তার বাবা নিয়মিত গভীর রাতে নিজস্ব নৌকায় করে হালতি বিলে মাছ ধরতে যেতেন। মঙ্গলবার সকালে মাছ ধরার সময় অসাবধানতাবশত বাবার সামনেই নৌকা থেকে পানিতে পড়ে যান শহিদুল। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়। নলডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
