পবিত্র আখেরি চাহার শম্বা উপলক্ষে আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকায় এ উপলক্ষে একদিনের ছুটি রাখা হয়েছে। এ ছুটির আওতায় দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
এ ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আখেরি চাহার শম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় ও এর অধীন সব কলেজের ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে আখেরি চাহার শম্বা দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ, জিকির-আজকার ও দান-খয়রাতের আয়োজন করা হয়। তবে আখেরি চাহার শম্বা উপলক্ষে দেশে সরকারি সাধারণ ছুটি নেই, এটি ঐচ্ছিক ছুটির তালিকাভুক্ত।
আরও পড়ুন:
নিখোঁজের পর শিশু হত্যা বাড়ছে আতঙ্ক
