চট্টগ্রাম নগরীর হালিশহরে বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। নিহতদের মধ্যে একই পরিবারের তিন ভাই রয়েছেন। এখনো দগ্ধ তিনজন শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার বিকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিপন হোসেন (৩০)। এর আগে গত মঙ্গলবার রাতে মারা যান মো. সাখাওয়াত হোসেন (৪৬) ও আশুরা আক্তার পাখি (৩৫)। একইদিন দুপুরে মারা যান সামির আহমেদ সুমন (৪০)। সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাওন (১৬)। আর ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় মারা যান নুরজাহান আক্তার রানী (৪০)। গত ২৩শে ফেব্রুয়ারি ভোরে নগরীর হালিশহর এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন ছয়তলা ভবন ‘হালিমা মঞ্জিল’-এর তৃতীয় তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে সাখাওয়াত হোসেনের মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা (১০), ছোট ভাই সামির আহমেদ সুমনের মেয়ে আয়েশা (৪) ও ছেলে ফারহান আহমেদ আনাস (৬)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, শনিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় শিপন হোসেনের মৃত্যু হয় । বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ
৩ ভাইসহ নিহত ৬ শঙ্কায় আরও ৩
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
