পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম রিংকু এমপি বলেছেন, নির্বাচনী পরবর্তী সময় উপজেলার প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে হবে। এই দলপক্ষের নামে দাঙ্গা হাঙ্গামা কোন্দল এইগুলো বন্ধ করতে হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী, সোনাপুর ও যদুনন্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, দাঙ্গা হাঙ্গামা করে হাসপাতালে যাওয়া লাগে । এগুলো করে আসলে আমাদের কোন লাভ হয় না। মারামারি বন্ধ করে বল্লভদী যদুনন্দী সোনাপুর ও উপজেলার সমস্ত উন্নয়ন করা যায় আমাদের ভাইবোনদের ভবিষ্যতের জন্য কিভাবে কাজ করা যায় শিক্ষার ব্যবস্থা কিভাবে উন্নতি করা যায় রাস্তাঘাট কিভাবে ঠিক করা যায় সেদিকে আমাদের কাজ করতে হবে। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা লাগবে।
শামা ওবায়েদ আরও বলেন, আজকে আমি এখানে এমপি মন্ত্রী হিসেবে আসি নাই আপনাদের সন্তান হিসেবে সব সময় আপনাদের মেয়ে/সন্তান হিসেবে কথা বলি। আমৃত্যু পর্যন্ত আপনাদের মেয়ে/সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আর কোন পরিচয় আমার দরকার নাই। আমাদের কে যারা ভোট দিয়েছে এবং আমাদের কে যারা ভোট দেয় নাই আমি সবার এমপি আমি কিন্তু বিএনপির এমপি না। সুতরাং এই অত্র এলাকার যত মানুষ আছে ভাইবোনরা আছে মুরুব্বিরা আছে সবার পাশে কিন্তু আমার বাবা কেএম ওবায়দুর রহমান ছিলো। উনি এমপি মন্ত্রী থাকতেও ছিলো যখন কিছু ছিলো না তখনও আপনাদের পাশে ছিলো। আমি অত্র এলাকার মানুষের পাশে আছি এবং ভবিষ্যতে ও থাকবো ইনশাআল্লাহ। সব রকম অপকর্ম থেকে দূরে থেকে রমজান মাসে জনগণের সেবায় নিয়োজিত থাকবো।
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, মেজর (অবঃ) আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান (নগরকান্দা-সার্কেল) সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহিন মাতুব্বর, সালথা উপজেলা , (সাবেক) ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ছরোয়ার হোসেন, যুবদল নেতা মো. জসিম মোল্যা , যুবদল নেতা নুরুল ইসলাম মাতুব্বর, বিএনপি নেতা নান্নু মোল্যা প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দাঙ্গা হাঙ্গামা ও কোন্দল বন্ধ করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
বাংলারজমিন
৩ মাস আগে
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬, ৯ঃ১৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
