রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনের মুহুর্মুহু হামলা, নিহত ১৩

রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনের মুহুর্মুহু হামলা, নিহত ১৩

ফন্ট সাইজ:

রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ১৩ জন নিহতের খবর পাওয়া গেছে। কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে ৩৯ জনের বেশি। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরুর পর এটি রাশিয়ার চালানো ইউক্রেনের সবচেয়ে প্রাণঘাতী হামলা।

তবে এই হামলা সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন। স্থানীয় সূত্রগুলো বলছে, রাতভর এবং সকালজুড়ে কয়েক ঘণ্টাব্যাপী এই হামলা স্থায়ী ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে, হামলার শিকার অঞ্চলে কালো ধোঁয়া উড়ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ায় হামলা জোরদার করেছে ইউক্রেনের বাহিনী।

মস্কো বলছে, আবাসিক এলাকা ছাড়াও শিল্পাঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।

তাতারস্তানের প্রধান রুস্তম মিনিখানভ ইউক্রেনের হামলার তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি হতাহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

কিছু সময়ের জন্য অঞ্চলটিতে শোক ঘোষণা করা হয়েছে। মস্কো বলছে, রাতভর রাশিয়ান বাহিনী ইউক্রেনের ছোড়া ৪৫০ এর বেশি ড্রোন ভূপাতিত করেছে।

প্রায় পাঁচ বছর ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো দেশ দুইটির মধ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন