ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করবেন না, করলে আপার মতো পালাতে হবে

জামায়াত আমীর

ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করবেন না, করলে আপার মতো পালাতে হবে

ফন্ট সাইজ:

বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনারা ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করবেন না, ফ্যাসিবাদ কায়েম করলে আপার মতো পালাতে হবে। বর্তমান সরকার ও বিরোধীদল গত ১৫ বছর মজলুম ছিলাম। মজলুমরা এখন আবারও জালিম হতে যাবো কেন। এই সরকার গঠন হওয়ার পর আমাদের ৫ জনকে খুন করা হয়েছে। আমরা কি চাই, আবার খুনের রাজত্ব কায়েম হোক? না চাই না। তাই এখানেই ফুলস্টপ। আর সামনে খুনের দিকে পা বাড়াবেন না।’

সোমবার গাইবান্ধার সাঘাটায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ আবারও চুরি-চামারিতে ভরে গেছে। আমরা এসব চুরি-চামারি দুর্নীতি বন্ধ করে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। যারা বর্তমান সরকারের সব কার্যক্রমকে আলবত আলবত করে বাতাস দিচ্ছেন, তাদের সেই বাতাসেই এক সময় উড়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ বিশেষ করে যুবকরা কারও চোখ রাঙানিকে ভয় করে না। এ দেশের মানুষ আর ফ্যাসিবাদকে চায় না। তাই আপনারা হাজার চেষ্টা করেও ফ্যাসিস্ট হতে পারবেন না। কিন্তু আপনারা তো সে পথেই পা বাড়াচ্ছেন।’
জামায়াত আমীর বলেন, ‘জনতার রায়কে উপেক্ষা করে কেউ টিকতে পারেননি।

তাই জনগণের রায়কে সম্মান করুন।’ গায়েপাড়া দিয়ে ঝগড়া করতে আসবেন না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘২৪-এর বিপ্লব হয়েছে সমাজ থেকে সব ময়লা পরিষ্কার করার জন্য। যারা চাঁদাবাজি ও দখলদারির নেশায় আসক্ত হয়ে মানুষ খুন করছে, তারা সমাজের আবর্জনা। সমাজ থেকে এসব পরিষ্কার করতে হবে।’

জনতা

১ ঘন্টা আগে

আপার বাপের ছবি ঘরে ঝুলিয়ে রাখা, আপার দলের লুঙ্গীর নীচে লুকিয়ে থাকা, আপার সাথে যুগপৎ আন্দোলন এবং দেশবিরোধী ষড়যন্ত্র যারা করে তারাই পালিয়ে যাবে। বিএনপি সরকারের পালিয়ে যাবার ইতিহাস নেই।

মন্তব্য করুন