ইনফান্তিনোর ১০ বছর তাবিথ আউয়ালের অভিনন্দন

ইনফান্তিনোর ১০ বছর তাবিথ আউয়ালের অভিনন্দন

ফন্ট সাইজ:

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট হিসেবে সাফল্যের এক দশক পূর্ণ করেছেন জিয়ান্নি ইনফান্তিনো। তার এই ১০ বছরের বলিষ্ঠ নেতৃত্ব ও বিশ্ব ফুটবলের উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সভাপতি তাবিথ আউয়াল ব্যক্তিগতভাবে এবং ফেডারেশনের পক্ষ থেকে ইনফান্তিনোর প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। গতকাল বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তাবিথ আউয়াল বলেন, ‘ফিফা প্রেসিডেন্ট হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর ১০ বছরের পথচলা উদযাপন করছে বাংলাদেশ। গত এক দশকে তার নেতৃত্বে বিশ্ব ফুটবল অভাবনীয় উন্নতি করেছে, যার সুফল বাংলাদেশের ফুটবলও ভোগ করছে।’ তাবিথ আউয়াল আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ইনফান্তিনোর দূরদর্শী নেতৃত্বে আগামী দিনগুলোতে বাংলাদেশের ফুটবল আরও গতিশীল হবে এবং ফিফার সঙ্গে বাফুফের এই সহযোগিতামূলক সম্পর্ক নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।
গত ১০ বছরে ফিফার ‘ফরোয়ার্ড প্রোগ্রামের’ আওতায় বাংলাদেশের ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন এবং বিশেষ করে নারী ফুটবলের অভূতপূর্ব প্রসারে ফিফা গুরুত্বপূর্ণ আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে আসছে। জিয়ান্নি ইনফান্তিনোর মেয়াদেই ফুটবলের আধুনিকায়ন এবং তৃণমূল পর্যায়ে উন্নয়নের যে জোয়ার শুরু হয়েছে, তার অংশীদার হিসেবে বাংলাদেশও নিজেদের সম্পৃক্ত রাখতে বদ্ধপরিকর বলে জানায় বাফুফে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন