বাংলাদেশকে নিয়ে আশাবাদী হোয়াটমোর

বাংলাদেশকে নিয়ে আশাবাদী হোয়াটমোর

ফন্ট সাইজ:

বর্তমানে বাংলাদেশ জাতীয় দল রয়েছে অস্ট্রেলিয়া সফরে। মালয়েশিয়া হাই পারফরম্যান্স দলের বিপক্ষে সিরিজ চলাকালীন সংবাদমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপে মালয়েশিয়া দলের প্রধান কোচ ডেভ হোয়াটমোর সেই সফর নিয়েও নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন। একসময় বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেছেন হোয়াটমোর। টাইগারদের সাবেক এই গুরু বলেন, ‘সবাই বেশ আশাবাদী যে তারা (বাংলাদেশ) সেখানে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে, তবে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসের মতো করে নয় (হাসি)। এসব আসলে স্ক্রিপ্টে ছিল না। প্রথম ইনিংসে মিরাজ ভালো করেছে। সে ভালো করেছে, সেঞ্চুরি হাঁকিয়েছে। যত বেশি আপনি খেলার সুযোগ পাবেন এসব কন্ডিশনে, তত বেশি ভালো করার সুযোগ থাকবে।

আরও বেশি অনুশীলন দরকার, যদি আরও একটি প্রস্তুতি ম্যাচ থাকতো, তাহলে ভালো হতো। তারা বেশ ভালোভাবেই প্রস্তুতি নেবে, যেন শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে মোকাবিলা করতে পারে।’ দলে নাহিদ রানার অনুপস্থিতি নিয়েও কথা বলেন তিনি। অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে জায়গা হয়নি এই পেসারের। এ প্রসঙ্গে হোয়াটমোর জানান, ‘হ্যাঁ রানা ভালো প্লেয়ার, তবে দুর্ভাগ্যজনকভাবে সে ১০০% ফিট নেই। বাংলাদেশের পেসাররা তো খুবই ভালো করেছে। বাংলাদেশের পেসাররা ভালোই করছে। শ্রীলঙ্কা, ভারতের মতো পাকিস্তানের অবশ্য সব সময়ই ভালো পেসার ছিল। এই অঞ্চলের ট্রেন্ড হচ্ছে তরুণ পেসারদের ভালোভাবে গড়ে তোলা এবং এই দেশও (বাংলাদেশ) তার ব্যতিক্রম নয়।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন