স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে সময় নষ্ট না করে আমাদের ভবিষ্যতের দিকে নজর দেয়া উচিত। সত্যিকার অর্থে দেশকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেয়া যায় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কীভাবে শক্তিশালী করা যায়- সে বিষয়েই গুরুত্ব দেয়া প্রয়োজন। যার যেটা কাজ, সে সেটা করবে। দুর্নীতির অভিযোগ দেখার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) আছে। যারা দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দায়িত্ব দুদকের। আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি এবং ভবিষ্যতেও দেবো না। শনিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে দুপুরে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে ইতিমধ্যে একটি টিম জেলা পরিদর্শনে এসেছে। তারা জমি নির্ধারণের কাজ করবেন। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাও হয়েছে। আশা করছি, ২০২৭ সালের মধ্যে মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এটি ঠাকুরগাঁওবাসীর জন্য নিঃসন্দেহে একটি সুখবর। মাদক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, পুলিশ সুপারের ব্যক্তিগত তত্ত্বাবধানে এ বিষয়ে কার্যক্রম জোরদার করা হবে। তাৎক্ষণিকভাবে উদ্যোগ গ্রহণ শুরু হবে। ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পৌরসভার অবকাঠামো উন্নয়ন এবং কৃষি খাতের অগ্রগতির বিষয়ে সভায় আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি।
ফ্যামিলি কার্ড কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, চলতি মাসের মধ্যেই ঠাকুরগাঁওয়ের রহমানপুর ইউনিয়নের একটি ওয়ার্ডে পাইলট প্রকল্প চালু করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। ঠাকুরগাঁওয়ের ট্রেনের বগির মান সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রেনের বগির মান পুনরায় উন্নত ও মানসম্মত করা হবে। সভায় বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা এবং জেলার সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে মতবিনিময় হয়।
আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি ও দেবো না: মির্জা ফখরুল
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও থেকে
১ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

সুদু পাঁচ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।
৩ মাস আগেআর কত বার হব