মশক নিধন অভিযানের উদ্বোধন করলেন সিসিক প্রশাসক কাইয়ূম চৌধুরী

ফন্ট সাইজ:

শনিবার বিকালে সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় বিশেষ মশক নিধন অভিযানের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী। নগরবাসীকে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ থেকে সুরক্ষিত রাখতে এ বিশেষ অভিযানের সূচনা করা হয়। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নিয়মিত লার্ভা ধ্বংস কার্যক্রমের মাধ্যমে নগরে মশার বিস্তার রোধে এই অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
তিনি আরও বলেন, নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া মশক নিধন কার্যক্রম সফল করা সম্ভব নয়। তাই সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। সিলেট সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে লার্ভা ধ্বংস, ফগিং এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে। এ সময় সংশ্লিষ্ট ওয়ার্ডের জনপ্রতিনিধি, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন