চুয়াডাঙ্গা সীমান্তে ৩ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা

চুয়াডাঙ্গা সীমান্তে ৩ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা

ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্তে এক পুরুষ ও দুই নারীসহ ৩ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার ভোর ৩টার দিকে উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিজিবি’র বাধার মুখে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মাধবখালী সীমান্তের ৭০/২-এস পিলার বরাবর অবস্থিত গেট দিয়ে ভোর ৩টার দিকে এক পুরুষ ও দুই নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বাংলাদেশে প্রবেশের আগেই বিজিবি’র টহল দলের নজরে পড়েন তারা। বিজিবির টহল দল শূন্যরেখা থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিলে ওই তিনজন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন। পরে ভোর ৫টা ২০ মিনিটে তারা ভারতের কাঁটাতারের বেড়ার কাছে ফিরে যান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন