ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি মেরামতের পর ঢাকায় এসে পৌঁছেছে। রোববার দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
যান্ত্রিক ত্রুটির কারণে রোমে আটকে থাকা এই উড়োজাহাজটি মেরামতের জন্য ঢাকা থেকে যন্ত্রাংশ ও প্রকৌশলী দল পাঠানো হয়। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৫ ফ্লাইটটি শনিবার বাংলাদেশ সময় রাত ১১টা ১৬ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছে।
এর আগে গত শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেয়ার সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। এরপর থেকে ফ্লাইটটি রোমে আটকে ছিল।
বিজি-৩০৬ ফ্লাইটটি গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।
ফ্লাইট আটকে যাওয়ার পর রোমে অবস্থানরত যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ঢাকায় পৌঁছেছে রোমে আটকে পড়া বাংলাদেশ বিমানের সেই ফ্লাইট
অনলাইন ডেস্ক
অনলাইন
২ ঘন্টা আগে
৯ আগস্ট (রবিবার), ২০২৬, ১ঃ০০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Andalib
১ ঘন্টা আগেBiman deserves thanks and congratulations for doing an excellent job. The plane was stranded in Italy and by sending the right Engineers from Dhaka swiftly, Biman has done a very good job to bring the plane at the quickest. We feel assured that Biman is in capable hands.