মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক এলাকার সীমানার মধ্যে নির্মাণকাজে স্থিতাবস্থা, আপিলের অনুমতি

মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক এলাকার সীমানার মধ্যে নির্মাণকাজে স্থিতাবস্থা, আপিলের অনুমতি

ফন্ট সাইজ:

বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক এলাকার সীমানার মধ্যে যেকোনো ধরনের নির্মাণকাজের ওপর স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ। পাশাপাশি মহাস্থানগড় সংরক্ষণের নির্দেশনা দিয়ে ২০১২ সালে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সরকারকে আপিল করারও অনুমতি দেয়া হয়েছে।
রোববার শুনানি শেষে এ আদেশ দেয় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ।
সরকারের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রিটকারী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন