প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে ১১ দলের বৈঠক শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ বৈঠক শুরু হয়।
রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলের শীর্ষ নেতারা যোগ দিয়েছেন।
বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।
বৈঠক সূত্র জানায়, প্রেসিডেন্ট প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।
