অনুপম খেরের সম্পদের পরিমাণ ৪০০ থেকে ৫০০ কোটি রুপি—অনলাইনে ছড়িয়ে পড়া এমন সংবাদকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন বলিউড অভিনেতা নিজেই। বললেন, দাবিকৃত সম্পদের ১০ শতাংশওতো আমার নেই।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সাংবাদিক ভারতী প্রধানের সঙ্গে ইউটিউব চ্যানেল ‘দ্য আনফিল্টার্ড আওয়ার’-এ এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাকে অনেকেই খুব ধনী মনে করেন। গুগলে তার সম্পদের পরিমাণ খুঁজলে রীতিমতো চমকে যেতে হয়। এসব তথ্যের বিরুদ্ধে কখনো কখনো মামলা করার কথাও ভাবেন এই অভিনেতা।
অনুপম জানান, নিজের বাড়ি থাকার ঝামেলা এড়াতে প্রায় ১০ বছর আগেই ভাড়া বাসায় থাকার সিদ্ধান্ত নেন। মুম্বাইয়ের নিজের বাড়ি অভিনেত্রী আলিয়া ভাটের কাছে বিক্রি করে দেন। বর্তমানে তিনি ও তার ভাই ভাড়া বাসায় থাকেন। তবে মায়ের জন্য শিমলায় একটি বাড়ি কিনেছেন বলে জানান অনুপম।
বাড়ির মালিকানার চাপ থেকে মুক্ত হয়ে ভাড়া বাসায় থাকতেই বরং স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেতা।
৫০০ কোটি রুপির সম্পদ!
অনুপম খের বললেন, আমারতো ১০ শতাংশও নেই
বিনোদন ডেস্ক
বিনোদন
১৮ মিনিট আগে
২২ নভেম্বর (রবিবার), ২০২৬, ১২ঃ২২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
