বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

ফন্ট সাইজ:

বিশ্বকাপ চলাকালেই জানা যায় গুরুতর অসুস্থ লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। গতকাল (শনিবার) আর্জেন্টিনার রোজারিওতে নেমে আসে শোকাবহ দিনটি। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোর্হে মেসি। ফুটবলবিশ্বের সর্বকালের অন্যতম সেরা তারকা হয়ে ওঠা মেসির পুরো ক্যারিয়ারজুড়ে তিনি ছিলেন সঙ্গী। বাবাকে শেষ বিদায় জানাতে মেসি রোজারিওতে পা রেখেছেন।
স্থানীয় সময় শনিবারের রাতে, রাত ২টার দিকে মারা যান হোর্হে মেসি। তার মৃত্যুর কারণ ও পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। মৃত্যুকালে হোর্হের বয়স হয়েছিল ৬৮ বছর। এএফপির তথ্য অনুযায়ী, ফোর্ট লডারডেল থেকে রওনা করার পর স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৪০ মিনিটে রোজারিওতে পৌঁছান মেসি। এরপর পুলিশের নিরাপত্তাবেষ্টনীতে একটি ভ্যানে করে বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানরা। রোজারিওর কাছের শহর পেরেজে হোর্হে মেসিকে সমাহিত করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন