ঈদে গণপরিবহনে ভাড়া বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

ঈদে গণপরিবহনে ভাড়া বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

ফন্ট সাইজ:

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পরিবহন সেক্টরে কোনো ধরনের ভাড়া বাড়ানো হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, যারা নিয়ম ভেঙে ভাড়া বাড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ টার্মিনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তির হবে, নিরাপদ হবে। যেসব জায়গায় ব্যত্যয় ঘটনার সম্ভাবনা আছে, সেগুলো আমরা চিহ্নিত করে নির্দেশনা দিয়েছি। অবাধ ঈদযাত্রা নিশ্চিতে গতবারের চেয়ে এবার সবাই বেশি তৎপর থাকবে। শেখ রবিউল আলম বলেন, লাইটার জাহাজে ভোগ্যপণ্য রাখা হয়, বাজারে সংকট কমানোর জন্য। এটা দেখার জন্য এসেছি। লাইটার জাহাজে গম পেয়েছি। নির্দিষ্ট সময়ে পণ্য খালাস না করে যারা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এদিন মন্ত্রী নারায়ণগঞ্জ টার্মিনাল ছাড়াও নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাঙ্ক টার্মিনাল, ড্রেজার বেইজ এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন করেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিআইডব্লিটিএ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এর আগে মন্ত্রী পাগলা নৌবাহিনী ইউনিট থেকে বিআইডব্লিউটির ভিআইপি বোটযোগে নারায়ণগঞ্জ টার্মিনালে এলে তাকে বরণ করে নেন বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিএনপি ও সিবিএ নেতারা।

কবিতা

৩ মাস আগে

সমঝোতার মাধ্যমে নিলেও অসুবিধা হবে?

মন্তব্য করুন