রংপুরে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ টিসিবি’র পণ্য উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরীর রেলস্টেশন খেরবাড়ি এলএসডি গুদাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে ৬১৩ কেজি মসুরের ডাল, ১৫০ কেজি চিনি, ১৫০ কেজি ছোলা, ৭০ কেজি খেজুর ও ১৬২ লিটার সয়াবিন তেল উদ্ধারসহ রুবেল মিয়া নামে এক যুবককে আটক করা হয়। রুবেল টিসিবি’র পণ্য ট্রাক সেল না করে সেগুলো তার গুদামে মজুত করে পরবর্তীতে তা কালোবাজারে বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ। এডিসি সনাতন চক্রবর্তী জানান, রুবেল নামে এক যুবককে আটক করাসহ অবৈধভাবে মজুত করা টিসিবি’র পণ্য উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে রুবেল জানিয়েছেন, তিনি টিসিবি’র ডিলার। টিসিবি’র পণ্য উত্তোলন করে ট্রাকে সেল না করে তিনি অবৈধভাবে গুদামে মজুত রাখতো। পরবর্তীতে তা বিক্রি করতেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হচ্ছে।
রংপুরে বিপুল পরিমাণ টিসিবি’র পণ্য উদ্ধার, যুবক আটক
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
