হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৭৭৬ জন

ফন্ট সাইজ:

হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন মারা গেছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৮৬৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৭৬ জন। হাম শনাক্ত হয়েছে ৯৯ জনের আর উপসর্গে আক্রান্ত হয়েছে ৬৭৭ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ই মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জনের। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪০ জনের। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ৩৭২ জন। ১৫ই মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ১৩ হাজার ২০০ জন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন