মহেশখালীর গভীর সমুদ্র বন্দরসহ কক্সবাজার ও চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে মহেশখালী যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী কক্সবাজারের মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করবেন। এছাড়া কক্সবাজার ও চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের খোঁজ-খবর নেবেন এবং ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে অনুষ্ঠানে অংশ নেবেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীর নির্ধারিত ৬টি কর্মসূচি শেষ করে রাতে চট্টগ্রাম থেকে বিমানে দেশে ফিরবেন।
প্রধানমন্ত্রীর মহেশখালীর মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার নেবার পর মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দরে এটি প্রথম সফর। এর আগে অবশ্য প্রধানমন্ত্রী আরও একবার কক্সবাজারে এসেছিলেন
প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে, কক্সবাজারের বাশখালীর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এবং চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি কলেজ মাছে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে অনুষ্ঠানে অংশগ্রহন করবেন প্রধানমন্ত্রী।
এছাড়া বেলা ২টায় প্রধানমন্ত্রী ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ, সোয়া ৩টায় হাটাজারির আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।
