বন্দরে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রী নিহত

বন্দরে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রী নিহত

ফন্ট সাইজ:

বন্দরে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রীতা হালদার (৪৭) নামে এক নার্স নিহত হয়েছে। গতকাল সকালে ঢাকা-মদনগঞ্জ সড়কের নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রীতা ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স। তার গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার কাঠিরা গ্রামে। তার স্বামী খোকন বাড়ৈ ঢাকা লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল নামক একটি এনজিওতে কর্মরত। প্রত্যক্ষদর্শীরা জানান, এ দম্পতি বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন হাবিব মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। শনিবার সকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন খোকন। নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী সিমেন্টভর্তি ট্রাক মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এ সময় স্বামী-স্ত্রী দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। খোকন অক্ষত থাকলেও তার স্ত্রী চলন্ত ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। বন্দর থানার সাব ইন্সপেক্টর ফারুক জানান, নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। ট্রাক স্থানীয়দের সহায়তায় আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন