লামায় ২ ইটভাটাকে জরিমানা

ফন্ট সাইজ:

বান্দরবানের লামায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ফাইতং ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অর্থদণ্ড প্রাপ্ত ইটভাটাগুলোর মধ্যে বিবিএম ব্রিকসকে ২ লাখ টাকা ও কেবিসি ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে নিভিয়ে দেয়া হয়েছে এসব ইটভাটার জ্বলন্ত চুল্লির আগুন। এ সময় ভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করাসহ পাঁচশত ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মঈন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন