হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া পুরোপুরি ইরানের নিজস্ব শর্তের ওপর নির্ভর করছে। ওমানের সঙ্গে চলমান আলোচনার সাথে এর কোনো সম্পর্ক নেই। ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপসের (আইআরজিসি) মুখপাত্র সরদার মহেবি এই অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে নিলেই কেবল এই প্রণালি খুলে দেওয়া হবে। একই সাথে অঞ্চলটির অভ্যন্তরীণ আলোচনায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানান তিনি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এই খবর প্রকাশ করে। সরদার মহেবি জানান, হরমুজ প্রণালি ইরানের জন্য কেবল একটি সাধারণ অর্থনৈতিক জলপথ নয়। এটি তাদের ভৌগোলিক ও কৌশলগত সামরিক শক্তির অন্যতম মূল অংশ। তাই এই জলপথ খোলার বিষয়ে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। ওমানের সঙ্গে আলোচনা আলাদা বিষয় হিসেবে পরিচালিত হচ্ছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ইরানের নির্দিষ্ট শর্ত পূরণের ওপরই ঝুলছে। আইআরজিসির মুখপাত্র পরিষ্কারভাবে জানান, ওয়াশিংটন যেদিন তেহরানের দাবিগুলো পুরোপুরি মেনে নেবে, ঠিক সেদিনই হরমুজ প্রণালি স্বাভাবিক চলাচলের জন্য খুলে দেওয়া হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে অবশ্যই পুরো অঞ্চলে তাদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। তবেই আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের এই গুরুত্বপূর্ণ পথটি খুলে দেওয়া সম্ভব হবে বলে তিনি দাবি করেন।
ইরানের শর্ত সম্পূর্ণ মানলেই কেবল খুলবে হরমুজ প্রণালি
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ ঘন্টা আগে
৮ আগস্ট (শনিবার), ২০২৬, ৬ঃ৪৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
