মোদি বললেন, জীবনের কোনো সিলেবাস নেই

মোদি বললেন, জীবনের কোনো সিলেবাস নেই

ফন্ট সাইজ:

দিল্লির যন্তরমন্তরে তেলাপোকা জনতা পার্টি ও ছাত্র-যুবদের ৩৭ দিনের আন্দোলন প্রবল ঝাঁকুনি দিয়েছে নরেন্দ্র মোদি সরকারকে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর থেকে মোদি বার বার তরুণ প্রজন্মকে নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। এজন্য তিনি মধ্যরাতের সেল্ফ স্টাইল ভিডিওকে অবলম্বন করেছেন। সমাজমাধ্যমে তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগস্থাপনের প্রচেষ্টা করেছেন।

তবে এবার প্রকাশ্যে দিল্লি আইআইটির সমাবর্তন অনুষ্ঠান থেকে তরুণ প্রজন্মের উদ্দেশে বলেছেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কান্ডারি তারাই। আর তাদেরকেই দেশের প্রয়োজন। বিকশিত ভারত গড়ে তুলতে তরুণেরাই যে ভরসা এবং তাদের প্রতি দেশবাসীর যে অগাধ আস্থা রয়েছে, সেই বার্তাও দিয়েছেন মোদি। তিনি বলেছেন, ‘‘আপনাদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আপনাদের মতো তরুণ প্রজন্মকে এ দেশের প্রয়োজন।’’ তিনি জানিয়েছেন, পরীক্ষার সিলেবাস আছে। কিন্তু জীবনের কোনও সিলেবাস নেই। জীবনের সব কিছুই ‘আউট অব দ্য সিলেবাস’ বলেও মন্তব্য করেন ।
প্রধানমন্ত্রীর কথায়, ‘‘ জীবনে অনেক সমস্যা আসবে। সবাইকে সতর্ক থাকতে হবে। ক্যাম্পাসের জীবন এবং ক্যাম্পাসের বাইরের জীবনে ফারাক রয়েছে। জীবনের কোনও প্রশ্নপত্র থাকে না।’’ প্রতি পদক্ষেপে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কিন্তু সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে এগিয়ে যেতে হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। শেখার সত্তাকে জাগিয়ে রাখার পরামর্শও দিয়েছেন তিনি। তার বক্তব্য, তরুণ প্রজন্ম যাতে কোনও কিছুই না বুঝে মেনে না-নেন। প্রশ্ন তুলতে হবে। তার উত্তর খুঁজে নিতে হবে বলেও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
যন্তর মন্তরে ছাত্রদের বিক্ষোভের পর তাদের উদ্দেশে মোদি একাধিকবার বার্তা দিয়েছিলেন। তরুণদের প্রতি আস্থার কথা বলেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন