মেহেরপুরে ৫টি ‘ল্যান্ডমাইনের বক্স’ সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে ৫টি ‘ল্যান্ডমাইনের বক্স’ সদৃশ বস্তু উদ্ধার

ফন্ট সাইজ:

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে একটি কৃষি জমি থেকে ৫টি ‘ল্যান্ডমাইনের বক্স’ সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে মাটির নিচে থাকা ল্যান্ডমাইনের বক্স দেখতে পায়। এরপর তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে এগুলো উদ্ধার করে।

গাংনী থানার ওসি মুহাদ্দিদ মুর্শেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ বলছে, পরীক্ষার পর নিশ্চিতভাবে বলা যাবে এগুলো ল্যান্ডমাইন কি না।

জানা যায়, বেতবাড়িয়া গ্রামের মৃত আবুল মালিথার ছেলে কাদা মালিথা নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় মাটির নিচে ধাতব আকৃতির কয়েকটি বস্তু দেখতে পান। পরে আরও খোঁড়াখুঁড়ি করলে একে একে ৫টি ল্যান্ডমাইনের খালি বক্স উদ্ধার হয়। পরে স্থানীয়রা গাংনী থানায় খবর দিলে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে এগুলো উদ্ধার করে।

মুহাদ্দিদ মুর্শেদ চৌধুরী বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে পরীক্ষা করার পরই নিশ্চিতভাবে বলা যাবে এগুলো ল্যান্ডমাইন কি না এবং সেগুলো কার্যকর অবস্থায় রয়েছে কি না।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন