মজুদদারদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘মজুদদারির বিরুদ্ধে আইন আছে। যারা মজুদদারি করেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই ভেবে মজুদ করবেন।’
শনিবার সকালে ঝিনাইদহের শৈলকূপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘সারাদেশে সমস্ত ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দেয়া হবে। প্রান্তিক কৃষক যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।’
বাজার পরিদর্শনের সময় আইনমন্ত্রী কৃষকের স্বার্থে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যবসায়িক সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্ব দেন।
মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও বাজার অস্থিতিশীল করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, ‘কৃষকের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো ধরনের মজুদদারি বা সিন্ডিকেট বরদাশত করা হবে না।’

saon
২৪ মিনিট আগেBangladesh-e ''Rajnoitik Manush''-er jonno Ayeen 'Ekrokom' R ''Nirihoo Manush''-er Jonno Ki Ayeen 'R Ek Rokom' naki ?