নতুন গানে ব্যান্ড ‘নিসর্গ’

নতুন গানে ব্যান্ড ‘নিসর্গ’

ফন্ট সাইজ:

নতুন মৌলিক গান নিয়ে হাজির হচ্ছে তারুণ্যের ব্যান্ড ‘নিসর্গ’। প্রেম, বিচ্ছেদ এবং না বলা অনুভূতির গভীর আবেগকে কেন্দ্র করে নির্মিত এই গানটির শিরোনাম ‘নীরব ঠিকানা’। গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের লিড ভোকালিস্ট ও গিটারিস্ট সাইদুল ইসলাম সোহাগ। গানের কথা ও সুর করেছেন ব্যান্ডের ড্রামার ও ম্যানেজার তাওহীদুল ইসলাম শাকিল। সংগীতায়োজনে ছিলেন কি-বোর্ডিস্ট ও ভোকাল মো. সেলিম আহমেদ (এস কে সাগর শান)। গানের ইন্ট্রো ও কোরাস অংশে হারমনি কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের আরেক ভোকালিস্ট লেমিস। বেজ গিটারে ছিলেন
তানজীম আহমেদ দীপু। গানটি নিয়ে ব্যান্ডের সদস্যদের ভাষ্য, ‘নীরব ঠিকানা’ শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে এবং সমসাময়িক বাংলা মৌলিক সংগীতে নতুন মাত্রা যোগ করবে। শিগগিরই গানটি নিসর্গ ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশের পাশাপাশি পাওয়া যাবে বিভিন্ন প্ল্যাটফরমে। প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ই মে প্রতিষ্ঠিত নিসর্গ ব্যান্ড শুরু থেকেই মৌলিক গান
প্রকাশের মাধ্যমে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছে। ব্যান্ডটির বর্তমান লাইনআপে রয়েছেন- সাইদুল ইসলাম সোহাগ (লিড ভোকালিস্ট ও গিটারিস্ট), লিহাত আরা লেমিস (ভোকালিস্ট), তাওহীদুল ইসলাম শাকিল (ড্রামার, ব্যান্ড ম্যানেজার), তানজীম আহমেদ দীপু (বেজ গিটারিস্ট) এবং মো. সেলিম আহমেদ (কি-বোর্ডিস্ট ও ভোকালিস্ট)।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন